মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়মাবলী সুযোগ-সুবিধা
মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় হলো ইসলামী জ্ঞানের অনন্য মারকাজ। যেখানে সঠিক ইসলামী জ্ঞান চর্চার পৃথিবীর বুকে সেরা প্রতিষ্ঠান। মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় এটি একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়। এটি প্রতিটি দেশের মুসলিম ছাত্রদের প্রথম পছন্দের তালিকায় থাকা বিশ্ববিদ্যালয়।
আজকে আমরা জানবো কিভাবে মদিনা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করা হয় , কি কি যোগ্যতা থাকতে হবে এবং সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত।
মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পর্কে সূচিপত্রঃ
মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় সম্পর্কে
মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে যে যে বিষয়ে পাঠদান করা হয়
মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তির শর্তাবলী
মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় ভর্তির আবেদন করতে যে কাগজগুলো প্রয়োজন
মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদন করার নিয়ম
মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে সুযোগ সুবিধা
মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় সম্পর্কে
১৯৬১ সালে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এটি মদিনা শহরে পবিত্র
মসজিদে নববীর পাশেই এটি অবস্থিত। সৌদি বাদশাহ সৌদ বিন আব্দুল আজিজ সর্বপ্রথম এর
প্রতিষ্ঠাতা কাজ শুরু করেন এবং আস্তে আস্তে এর পরিধিটা ব্যাপকতা লাভ করতে শুরু
করে।
বিশ্বের প্রায় ১৭০ টি দেশের মধ্যে ২৩ হাজারেরও বেশি শিক্ষার্থী এখানে পড়াশোনা
করার সুযোগ লাভ করে থাকে। বাংলাদেশ ভারতের ছাত্ররা ও এর মধ্যে অন্যতম। বাংলাদেশ
ভারত থেকে অনেক ছাত্র মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় পড়াশোনা করার জন্য সুযোগ
পেয়ে থাকে।
মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে যে যে বিষয়ে পাঠদান করা হয়
মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইসলামী জ্ঞানের পাশাপাশি আধুনিক জ্ঞানের পাঠদান
দেওয়া হয়ে থাকে। ইসলামী যে বিষয়ে সমূহের উপরে পাঠদান দেওয়া হয় তা
হলো ঃ-
- আকিদাহ
- কুরআন
- আরবি ভাষা
- শরিয়াহ
- হাদিস ও ইসলামিক স্টাডিজ
- দাওয়াহ ও উসূদে দীন
আধুনিক যে বিষয়সময়ের উপরে পাঠদান দেওয়া হয় তা হলোঃ-
- সিভিল ইঞ্জিনিয়ারিং
- মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
- ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং
- কম্পিউটার তথ্য প্রযুক্তি
- রসায়ন
- গণিত
- পদার্থ বিজ্ঞান
মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তির শর্তাবলী
মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার জন্য বেশ কিছু শর্ত আপনাকে মেনে চলতে
হবে। যে শর্তগুলো মেনে চললে আপনি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতে
পারবেন। মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় ভর্তি শর্তাগুলো হলো
- অবশ্যই আপনাকে ইসলাম ধর্মের অনুসারী অর্থাৎ মুসলিম হতে হবে
- আপনার বয়স ১৭ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।
- অবশ্যই আপনাকে আরবি ভাষা জানতে হবে।
- আরবি ভাষা পড়তে ও লিখতে পারতে হবে।
- আলিম/ উচ্চ মাধ্যমিক বা তার সমমানের পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হতে হবে।
- প্রতিষ্ঠানের যাবতীয় নিয়ম কানুনগুলো পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলতে হবে।
মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় ভর্তির আবেদন করতে যে কাগজগুলো প্রয়োজন
মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য আপনাকে বেশ কিছু কাগজপত্র দাখিল করতে
হবে। যে কাগজগুলো প্রয়োজন হবে তা হলো ঃ-
- আলিম/উচ্চ মাধ্যমিক বা তার সমমানের পরীক্ষার মার্কশিট
- আলিম/উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষা সার্টিফিকেট
- আপনার জন্ম সনদের ফটোকপি
- আপনার এন আইডি কার্ডের ফটোকপি
- আপনার পিতা/মাতা এন আইডি কার্ডের ফটোকপি
- পাসপোর্ট সাইজের ছবি
- চারিত্রিক সনদপত্র
- শারীরিকভাবে ফিটনেস এর জন্য মেডিকেল রিপোর্ট
- মুয়াদালাকৃত মাদ্রাসার শিক্ষকদের প্রশংসা পত্র
- পাসপোর্ট
- অন্য কোন যোগ্যতা বা কোন কোর্স করা থাকলে তার সার্টিফিকেট
মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদন করার নিয়ম
মদিনা বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার জন্য যে কাগজগুলো প্রয়োজন সেগুলো সবকিছু
ঠিকঠাক থাকলে আপনি ভর্তির আবেদন করতে পারবেন। ভর্তির আবেদন করার জন্য আপনাকে
মোবাইল অথবা ল্যাপটপ থেকে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করতে
হবে।
তাদের ওয়েবসাইটের অফিশিয়াল লিঙ্ক www.iu.edu.sa উক্ত ওয়েবসাইটে ঢুকে আপনার যে
কাগজপত্র রয়েছে সে কাগজপত্রগুলো এখানে সাবমিট করতে হবে। প্রয়োজনে আপনার
কাগজপত্র গুলো আরবি ভাষায় সাবমিট করা লাগতে পারে।
সবকিছু কমপ্লিট করার পরে আপনাকে এক থেকে তিন বছর পর্যন্ত অপেক্ষা করা লাগতে পারে।
অনেকের ক্ষেত্রে এক বছরের মধ্যে ইমেইলের মাধ্যমে কনফার্মেশন মেসেজ আসতে পারে।
মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় এর পক্ষ থেকে ইমেইলের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া
হবে যে আপনি সেখানে ভর্তি হতে পারবেন কিনা।
মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে সুযোগ সুবিধা
মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় যেহেতু সৌদি সরকার কর্তৃক পরিচালিত হয় সে ক্ষেত্রে
আপনি এখানে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা লাভ করতে পারবেন। আপনি যা যা সুযোগ সুবিধা
পাবেন তা হলোঃ-
- আপনার পড়াশোনার সার্বিক খরচ সৌদি সরকার বহন করবেন।
- মাসিক বৃত্তি প্রদান।
- মানসম্মত খাবার পাবেন
- উন্নত পরিবেশে থাকতে পারবেন
- ফ্রি চিকিৎসা ব্যবস্থা
- প্রত্যেক ইয়ার শেষ হওয়ার সাথে সাথে দেশে যাওয়া আসার জন্য বিমান টিকিট ফ্রি
- ফ্রি হজ্জ ও উমরাহ পালনের ব্যবস্থা
- বিবাহিত হলে স্বামী স্ত্রী সহ আবাসন ব্যবস্থা
- মসজিদে নববীতে যাওয়া আসার জন্য পরিবহন ব্যবস্থা
উপসংহার
পরিশেষে বলা যায় যে, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় হল একটি আন্তর্জাতিক মানের
বিশ্ববিদ্যালয়।সঠিক ইসলামী জ্ঞান অর্জন করতে হলে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় এক
অনন্য প্রতিষ্ঠান। এখান থেকে প্রতিবছর অনেক ছাত্র ডিগ্রী অর্জন করে নিজ দেশে ফিরে
গিয়ে ইসলামী গবেষণা, দাওয়াতি কার্যক্রম পরিচালনা করছে। তাই মদীনা ইসলামী
বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং সঠিক
গাইডলাইন মেনে আবেদন করতে হবে।

গ্রামীন সেবার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url