সৌদি আরবে বাংলাদেশি ব্যাংক একাউন্ট খোলার পদ্ধতি


যারা সৌদি আরবে বসবাসরত বাংলাদেশী নাগরিক রয়েছেন তারা বাংলাদেশের ব্যাংকের একাউন্ট খোলার জন্য হয়তো বিভ্রান্তে পড়েছেন অর্থাৎ আপনি চাচ্ছেন একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন কিন্তু আপনি তো দেশের বাইরে। আপনি হয়তো ভাবছেন প্রবাসে নিজের মাথার ঘাম পায়ে ফেলে কষ্টে উপার্জিত অর্থ সবটুকু পরিবারকে না দিয়ে কিভাবে ভবিষ্যতের জন্য ব্যাংকে সেভিংস করা যায়।সে জন্য একটি ব্যাংক একাউন্ট খোলতে চাচ্ছেন।আর আপনি বুঝতে পারছেন না যে কিভাবে ব্যাংক একাউন্ট খুলতে হবে। 


বিদেশে বসেই খুব সহজেই বাংলাদেশী ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন।মূলত আজকে আপনাকে সে বিষয়ে স্টেপ বাই স্টেপ জানাবো যে খুব সহজে আপনি কিভাবে ব্যাংকে একাউন্ট খুলবেন। 


সৌদি আরবে বাংলাদেশি ব্যাংক একাউন্ট খোলার সূচিপত্রঃ

প্রবাসে বসে কি বাংলাদেশের ব্যাংক একাউন্ট খোলা যায়

সবার মনে একটি কমন প্রশ্ন থাকে যে প্রবাসে বসেই কি বাংলাদেশের ব্যাংক একাউন্ট খোলা সম্ভব কিনা এই প্রশ্নের উত্তর হবে যে আপনি চাইলে খুব সহজেই বিশ্বের যে কোন জায়গা থেকেই খুব সহজেই বাংলাদেশী ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন। শুধু বাংলাদেশে ব্যাংক একাউন্ট খোলাটা মূখ্য বিষয় নয়। আপনি সেখানে বসে থেকেই আপনার ব্যাংকের সবকিছু লেনদেন আপনি নিজেই নিয়ন্ত্রণ করতে পারবেন।

বাংলাদেশে ব্যাংক একাউন্ট থাকার সুবিধা 

অনেক প্রবাসী ভাইয়েরা কঠোর পরিশ্রম করে টাকা উপার্জন করে থাকেন। সব অর্থ বাসায় পাঠিয়ে দেন পরিবার সুখে থাকবে বলে। যখন আপনি সৌদি আরব থেকে দেশে আসেন তখন দেখা যায় যে আপনার পরিবারের চাহিদার কোন কমতি থাকে না। পরিশেষে আপনার চলার মত থাকেনা। অনেকের কাছে ধার দেনা করে চলতে হয়। এজন্য যদি আপনার বাংলাদেশি একটা ব্যাংক একাউন্ট থাকে তাহলে সেখানে আপনার উপার্জিত অর্থের কিছুটা পরিবারের নিকটে এবং কিছুটা আপনি ব্যাংকে সেভিংস করলেন। এতে আপনার কোন ধরনের সমস্যা থাকবে না।

যে সমস্ত ব্যাংকগুলোর অ্যাকাউন্ট খুলতে পারবেন 

বিভিন্ন কারণে আমাদের সৌদি আরব থেকে বাংলাদেশী ব্যাংক একাউন্ট খোলার প্রয়োজন হয়ে থাকে তখন আমরা বুঝতে পারি না কোন ব্যাংকে তা করব তবে আপনি কিছু ব্যাংকে এই সুবিধাটি নিতে পারবেন। আমাদের দেশে অনেকগুলোই ব্যাংক রয়েছে। আপনি কোন রকম জটিলতা ছাড়াই ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন। যে সমস্ত ব্যাংকগুলো আপনি সৌদি আরবে বসে থেকেই খুব সহজে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন তা হলোঃ-

  • সোনালী ব্যাংক 
  • সিটি ব্যাংক 
  • ইসলামী ব্যাংক 
  • সোশ্যাল ইসলামী ব্যাংক

উপরে যে সকল ব্যাংকগুলোর কথা বলা হয়েছে সেই সকল ব্যাংকের একাউন্ট সৌদি আরবে বসে থেকেই করতে পারবেন। এগুলো ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করার ক্ষেত্রে আপনাকে কিছু পদ্ধতি ফলো করতে হবে।

ব্যাংক একাউন্ট খোলার জন্য যা যা প্রয়োজন 

একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে বেশ কিছু তথ্য তাদের নিকটে পেশ করতে হবে। যদি আপনি তথ্য তাদেরকে খুঁজে না দেন তাহলে আপনি ব্যাংক একাউন্ট খুলতে পারবেন না। সৌদি আরব থেকে ব্যাংক একাউন্ট তৈরি করার জন্য যেসব তথ্য আপনাকে দিতে হবে তা হলোঃ-

  • বাংলাদেশি ফোন নাম্বার (সেটা হতে পারে আপনার মা বাবা ভাই বোন স্ত্রী)
  • পাসপোর্টের ফটোকপি 
  • ছবি 
  • জাতীয় পরিচয় পত্র 
  • নমিনির জাতীয় পরিচয় পত্র 
  • নমিনীর ছবি
  • নমিনীর মোবাইল নাম্বার 
এগুলো তথ্য আপনার কাছে থাকলে আপনার পছন্দের ব্যাংকের ওয়েবসাইটে অথবা তাদের অ্যাপস এর মাধ্যমে আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন।


সৌদি আরব থেকে কিভাবে ব্যাংক একাউন্ট খোলবেন?


যেহেতু আপনি বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। আর আপনি একটি বাংলাদেশী ব্যাংক একাউন্ট খোলবেন। সর্বপ্রথম আপনি কোন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন তা নির্বাচন করতে হবে। এরপর সে ব্যাংকের ওয়েবসাইট  যান অথবা সে ব্যাংকের অ্যাপস ইন্সটল করুন। যদি আপনি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে চান তাহলে তাদের "CellFin" অ্যাপসটি ইন্সটল করুন। যখন আপনি এই অ্যাপস দিয়ে একাউন্ট তৈরি করবেন তখন এটি বাংলাদেশী নাম্বার দিতে হবে যে নাম্বারে OTP যাবে। আপনি যার নাম্বার দিবেন তার নিকট থেকে ওটিপি জেনে ভেরিফিকেশন করে সাবমিট করবেন। এরপর open A/C তে আপনার সকল তথ্য সাবমিট করবেন।

সোশ্যাল ইসলামী ব্যাংকের জন্য তাদের SIBL NOW নামের অ্যাপস প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে। এরপর সেখানে প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে খুব সহজেই ব্যাংক একাউন্ট খুলতে পারবেন

সোনালী ব্যাংক এর জন্য SONALI E SHEBA  নামের অ্যাপস ইন্সটল করে। প্রয়োজনীয় ডকুমেন্ট এবং আপনার পাসপোর্ট দিয়ে ভেরিফিকেশন করে একাউন্ট তৈরি করতে পারবেন। একাউন্ট খোলার পরে কিছু ডকুমেন্ট তাদের অফিসে পাঠাতে হতে পারে।

সিটি ব্যাংকের ক্ষেত্রেও নাকি প্লে স্টোর থেকে তাদের অ্যাপস ইন্সটল করে সেখানে আপনি প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে ব্যাংক একাউন্ট খুলতে পারবেন না।

যা মনে রাখবেন 

বাংলাদেশে ব্যাংক একাউন্ট খোলার জন্য ব্যাংক বা আপনার ব্যক্তিগত পরিস্থিতির উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। যদি ব্যাংক একাউন্ট খুলতে কোন সমস্যা হয় তাহলে সেই ব্যাংক থেকে সরাসরি ব্যাংকের সাথে যোগাযোগ করাই ভালো এর জন্য ভালো হয় আপনি ব্যাংকের নাম্বার অনলাইন থেকে সংগ্রহ করে সেখানে সরাসরি যোগাযোগ করতে পারেন।

উপসংহার 

আজকে আমরা সৌদি আরবে থেকে বাংলাদেশী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে জানলাম। আশা করি সকলেই বুঝতে পেরেছেন যে কিভাবে সৌদি আরব থেকেও বাংলাদেশ ব্যাংক একাউন্ট খোলা যায়। সৌদি আরব থেকে বাংলাদেশী ব্যাংক একাউন্ট খোলা নিয়ে কারো যদি কোন মতামত থাকে তাহলে তা কমেন্টে জানাতে পারেন।


    এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

    পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
    এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন

    গ্রামীন সেবার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

    comment url