ইসলামী ব্যাংকে অনলাইন একাউন্ট খোলার নিয়ম


 বর্তমান ডিজিটাল সময়ে ব্যাংকে একটি একাউন্ট করা খুব সহজ বিষয় হয়ে দাঁড়িয়েছে। মুসলিমদের জন্য সবচেয়ে পছন্দনীয় একটি ব্যাংক হচ্ছে ইসলামী ব্যাংক। কেননা এখানে শরিয়া মোতাবেক অর্থনীতির দিকগুলো পরিচালিত হয়ে থাকে। 

তাই খুব সহজে ঘরে বসে একটি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারবেন। এতে করে আপনার সময় ও শ্রমের সাশ্রয় হবে। আজকে আমরা খুব সহজেই ঘরে বসে কিভাবে ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্ট খোলা যায় সেই প্রক্রিয়া সম্পর্কে জানব।

ইসলামী ব্যাংক একাউন্ট খোলার সূচিপত্রঃ 

ইসলামী ব্যাংক একাউন্ট কেন করবেন 

ইসলামী ব্যাংক হচ্ছে এমন একটি ব্যাংক যা ইসলামী শরীয়া মোতাবেক পরিচালিত হয়ে থাকে। এখানে সুদ এর লেনদেন হয় না। কেননা ইসলামে সুদ হারাম করা হয়েছে। আরো অন্যান্য ব্যাংক রয়েছে সে সকল ব্যাংকগুলো থেকে ইসলামী ব্যাংক ব্যতিক্রমধর্মী একটি ব্যাংক। এখানে সর্বোপরি ইসলামকে প্রাধান্য দেওয়া হয়। সামাজিক মূল্যবোধ নিয়ে এই ব্যাংক বিশেষভাবে কাজ করে থাকে।

ইসলামী ব্যাংক একাউন্ট খোলার সুবিধা 

ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট খোলার অনেকগুলো সুযোগ সুবিধা রয়েছে তা হলোঃ- 

  • সুদ মুক্ত 
  • ইসলামী শরীয়া আইন মোতাবেক পরিচালিত হয় 
  • যেকোনো সময় টাকা উত্তোলন করতে পারেন 
  • সামাজিক দায়বদ্ধতা রয়েছে 




ইসলামী ব্যাংকে একাউন্ট খোলার নিয়ম 

অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার জন্য যে কাজগুলো করতে হবে তা হলোঃ-

  • ইসলামী ব্যাংকের ওয়েবসাইটে যেতে হবে 
  •  অ্যাকাউন্ট খুলুন লিংকে ক্লিক করুন 
  • আপনার একাউন্ট কি ধরনের তা সিলেক্ট করুন
  • আপনার ব্যক্তিগত তথ্য প্রদান করুন। আপনার নাম, বর্তমান ঠিকানা,স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্রের নাম্বার।
  • আপনার ছবি
  • নমিনীর নাম, ঠিকানা, সম্পর্ক এবং ছবি প্রদান করুন 
  • আপনার যোগাযোগের তথ্য প্রদান করুন তথা মোবাইল নাম্বার, ইমেইল। 
  • আপনার একাউন্টের জন্য একটি শক্তিশালী পাসওয়ার্ড 
  • সবকিছু হয়ে গেলে আবেদন সাবমিট করুন 
আপনার অ্যাকাউন্ট খোলার আবেদন জমা দেওয়ার পরে। ব্যাংক কর্তৃপক্ষ তা যাচাই-বাছাই করবেন। সবকিছু ঠিকঠাক থাকলে আপনার অ্যাকাউন্ট চালু হয়ে যাবে। যদি ব্যাংক একাউন্ট খুলতে কোন সমস্যা হয় তাহলে নিকটস্থ ইসলামী ব্যাংকে গিয়ে সরাসরি সাক্ষাৎ করুন

CellFin apps দিয়ে

ঘরে বসে অনলাইনে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম আপনাকে মোবাইলের play store থেকে ইসলামী ব্যাংকের "CellFin" apps ইন্সটল করতে হবে। এরপর আপনার এনআইডি কার্ডের সামনের এরপর পিছনের ছবি তুলে "CellFin" একাউন্ট রেজিস্ট্রেশন করুন। এরপর Open A/C অপশনে গিয়ে আপনার তথ্য, নমীনি অর্থাৎ আপনি মারা গেলে যে আপনার টাকা পাবে তার তথ্য, ছবি, এনআইডি, দিলে সাথে সাথে একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে।

ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট করতে যা যা প্রয়োজন

ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট করতে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্রের প্রয়োজন রয়েছে তা হলোঃ-

  • জাতীয় পরিচয় পত্রের ফটোকপি 
  • সদ্য তোলা ২ কপি ছবি
  • এসএসসি সার্টিফিকেট
  • পিতা মাতার এনআইডি কার্ডের ফটোকপি
  • নমিনির জাতীয় পরিচয় পত্র 
  • নমিনির সদ্য তোলা এক কপি ছবি 
  • বিদ্যুৎ বিলের কপি

পরিশেষে 

আমরা আজকে যা জানলাম তা হচ্ছে যে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার পদ্ধতি। আমরা অনেক ব্যস্ততার সময় পারাপার করে থাকি। আমাদের ইসলামী ব্যাংক শাখায় যাওয়া সম্ভব হয়ে ওঠেনা আমরা যেকোনো সময় ঘরে বসেই ইসলামী ব্যাংক একাউন্ট খুব সহজেই খুলতে পারি । পোস্টটি পড়ে কেমন লাগলো তা জানাতে ভুলবেন না।








এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

গ্রামীন সেবার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url