Shopify স্টোরে প্রোডাক্ট যোগ করার ধাপসমূহ
বর্তমান সময়ে প্রযুক্তির বিকাশের সাথে সাথে বদলে গিয়েছে ব্যবসা-বাণিজ্য। আর এখন
ই-কমার্স এর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। আপনি যদি amazon,alibaba,daraz
এগুলো দেখলেই বুঝতে পারবেন যে ই-কমার্স কতটা জনপ্রিয় হয়ে গেছে। Shopify ও তেমনি
জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম। Shopify এর মাধ্যমে আপনি পছন্দনীয় প্রোডাক্টগুলো যোগ
করে বিক্রয় করতে পারবেন। সেজন্য আজকে আমি আপনাদের সামনে এ বিষয়ে আলোচনা করব
যাতে আপনারা বিষয়টি সহজ ভাবে বুঝতে পারেন।
Shopify স্টোরে প্রোডাক্ট যোগ করার ধাপসমূহের সুচিপত্রঃ
Shopify কী
মূলত Shopify হলো একটি ই-কমার্স প্ল্যাটফর্ম। Shopify দিয়ে অনলাইনে স্টোর তৈরি
করে পণ্য বিক্রয় করতে পারবেন। এছাড়াও এখানে পন্য যোগ করতে পারবেন।পন্যের
অর্ডার নিতে পারবেন এবং পেমেন্ট গ্রহণ করতে পারবেন।
Shopify অ্যাকাউন্ট খোলার নিয়ম
প্রথমে Shopify ওয়েবসাইটে গিয়ে "stat free trial" বাটনে ক্লিক করে আপনার
ইমেইল এবং একটি পাসওয়ার্ড দিয়ে একাউন্ট খুলুন। একাউন্ট খোলার পরে আপনার
স্টোরের একটি ইউনিক নাম দিন। এরপর ব্যবসার টাইপ Dropshipping সিলেক্ট করে
কন্টিনিউ করে দিন।
প্রোডাক্ট যোগ করার নিয়ম
Shopify একাউন্ট খোলার পরে আপনার সামনে একটি মূল ড্যাশবোর্ড খুলে যাবে। বামের
ড্যাশবোর্ডে "product" অপশন থেকে "add product"এ ক্লিক করলে আপনার পছন্দমত
প্রোডাক্ট যোগ করতে পারবেন।
প্রোডাক্টের সুন্দর Title লিখুন
"Product"অপশনে গিয়ে প্রোডাক্টের টাইটেল সুন্দরভাবে লিখুন। তারপরে নিচে
ডেসক্রিপশনে প্রোডাক্ট সম্পর্কে সুন্দর করে তথ্য দিন যেমন প্রোডাক্ট টি কোন
ব্যান্ডের,রং,প্রোডাক্টের বৈশিষ্ট্য, এবং প্রোডাক্টের বিস্তারিত বিবরণ দিতে
হবে। এগুলো তথ্য দেওয়ার মাধ্যমে মানুষ প্রোডাক্টটি কিনতে আগ্রহী হয়।
প্রোডাক্টের সুন্দর ফটো সেট করুন
অনলাইনে ক্রেতারা প্রোডাক্টটি সরাসরি দেখতে পান না। তারা মূলত প্রোডাক্ট এর ছবি
দেখেই অর্ডার করে থাকেন। সেই জন্য ছবিটি হতে হবে আকর্ষণীয়। যেন প্রোডাক্টের
ছবি দেখেই কাস্টমাররা তা পছন্দ করেন। সেজন্য প্রোডাক্ট এর ছবি হাই রেজুলেশনের
হতে হবে।
Them এর আকর্ষণীয় ডিজাইন করুন
কাস্টমার যদি আপনার থিমের ডিজাইন দেখে পছন্দ না করে তাহলে সে আপনার কাছ থেকে
প্রোডাক্ট কিনবে না এজন্য Shopify স্টোরের জন্য একটি সুন্দর থিম ডিজাইন করুন।
এর জন্য আপনি ড্যাশবোর্ড থেকে থিম অপশনে গিয়ে free থিমগুলো মধ্যে থেকে আপনার
পছন্দ অনুযায়ী খুব সাধারণ একটি থিম বেছে নিন। এরপর সেটি ইন্সটল করুন। এরপর
"edit theme" এ গিয়ে আপনার দোকানের নাম, যদি কোন লোগো থাকে তাহলে সেই লোগো এবং
কালার সেট করে নিন।
আপনার ওয়েবসাইট সম্পর্কে তথ্য দিন
Home page এ অবস্থিত Header সেকশন থেকে add section ক্লিক করে আপনার ওয়েবসাইটে
নিম্নের পেজগুলো তৈরি করুন যেন কাস্টমার আপনার সাথে প্রোডাক্ট বিষয়ে কথা বলতে
পারে।
- About us
- Contact us
- Shipping policy
- Refund policy
এক ক্লিকে AliExpress থেকে প্রোডাক্ট ইমপোর্ট করা
Shopify অ্যাপ স্টোর থেকে বা site এর ওপর সার্চ বারে DSers বা DJDropshipping
টাইপ করে apps ইন্সটল করে নিন। এগুলো দিয়ে এক ক্লিকে AliExpress প্রোডাক্ট
ইমপোর্ট করতে পারবেন।
শেষ কথা
Shopify স্টোরে সঠিকভাবে প্রোডাক্ট যোগ করাটা কঠিন কোন বিষয় নয়। উপরিয়ক্তি
নিয়ম গুলো মেনে যদি আপনি কোন প্রোডাক্ট যোগ করেন তাহলে অবশ্যই এক সময় আপনি
সফলতার দেখা পাবেন।

গ্রামীন সেবার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url