প্রতি সপ্তাহে ৪০০০ টাকা পর্যন্ত আয় করুন

জীবন পরিচালনার ক্ষেত্রে আমাদের নিত্যদিনে টাকার প্রয়োজন রয়েছে। টাকা ছাড়া আমাদের জীবন একেবারেই অচল। আর এই অচল জীবনকে সচল করার জন্যই আমরা জানবো কিভাবে প্রতি সপ্তাহে ৪০০০ টাকা পর্যন্ত ইনকাম করে খুব সুন্দর ভবে জীবন কাটানো যায়। মাত্র কয়েকটি মাধ্যমে সপ্তাহে ৪০০০ টাকা ইনকাম করা সম্ভব।



ফ্রিল্যান্সিং 

ফ্রিল্যান্সিংয়ের কয়েকটি জনপ্রিয় মাধ্যম রয়েছে তার মধ্যে অন্যতম ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন ইত্যাদি। এগুলো স্কিল দিয়ে ঘরে বসে অনায়াসে সপ্তাহে ৪ হাজার থেকে শুরু করে দশ হাজার পর্যন্ত আয় করা সম্ভব। 

গরু লালন পালন করে 

 আপনি এমন একটি গাভী কিনলেন যে গাভী ৮ মাসের গর্ভবতী এবং ১৫ থেকে ২০ লিটার দুধ উৎপাদন করতে পারে। তাহলে আপনি সেই গাভী থেকে দিনে অন্তত ১৫ লিটার দুধ পান। বাজার মূল্য যদি ৬০ টাকা লিটার হয় তাহলে আপনি সপ্তাহে ৬৩০০ টাকা ইনকাম করতে পারবেন। ধরুন সে গাভি প্রায় ২৩০০ টাকার খাবার খাবে প্রতি সপ্তাহে। তাহলেও আপনার কাছে সপ্তাহে ৪০০০ টাকা থাকছে। এছাড়াও সেই গরুর বাচ্চা আপনি এক দুই বছর লালন পালন করার পরেও একটা মোটা অংকের টাকা পাবেন।


উৎপাদিত দুধ নিজে কাজে লাগিয়ে 

দুধ দিয়ে তৈরি বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার তৈরি করা সম্ভব। যেমন দই, ঘি,মিষ্টি, সন্দেশ, ঘোল ইত্যাদি। যদি এগুলো পণ্য আপনি নিজে বাসায় তৈরি করতে পারেন। এবং সেটা অনলাইনে বিক্রয় করেন তাহলে সেখান থেকে আপনি ভালো ইনকাম করতে পারবেন।

অনলাইন টিউশনি 

বর্তমান ডিজিটাল সময়ে লেখাপড়ার জন্য অন্যতম প্লটফর্ম হচ্ছে অনলাইন শিক্ষা। যদি আপনি একজন মেধাবী ছাত্র-ছাত্রী হন তাহলে অফলাইনের পাশাপাশি অনলাইনেও ছাত্র-ছাত্রীদেরকে পড়াতে পারেন। এতে করে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। এছাড়াও আপনি যদি একটি ইউটিউব চ্যানেল খোলেন এবং সেখানে আপনার ক্লাসের ভিডিওগুলো ছাড়েন সেখান থেকেও আপনি ইনকাম করতে পারবেন।

অনলাইনে মৌসুমী পণ্য বিক্রয় 

বর্তমান ডিজিটাল যুগে মানুষ ঘরে বসেই কেনাকাটা করতে পছন্দ করে। আর সেটা যদি হয় অনলাইনে মৌসুমী পণ্য বিক্রয় করা তা আরো ভালো হবে। যেমন ধরেন আম, লিচু, মধু, ঘি ইত্যাদি। বিশেষ করে রাজশাহী এলাকার আম অত্যন্ত সুমিষ্ট এবং সারা দেশবাসীর নিকটে পরিচিত। তাই আপনি যদি মৌসুমী ফল হিসেবে আম বিক্রি করেন অনলাইনে তাহলে সেখান থেকে আপনি ভালো ইনকাম করতে পারবেন। এছাড়াও বিখ্যাত দিনাজপুরের লিচু, এবং খাঁটি মধু, ঘি এগুলোও মানুষের পছন্দের তালিকায় রয়েছে অতএব আপনি এগুলো অনলাইনে বিক্রয়ের মাধ্যমে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন।

আর্টিকেল লিখে 

ঘরে বসে শুধুমাত্র লেখালেখি করেও ইনকাম করা সম্ভব। অনেকে ওয়েবসাইটের জন্য আর্টিকেল লিখে নেন। আপনি যদি প্রতিদিন অন্তত দুইটি করে আর্টিকেল লিখেন তাহলে প্রত্যেক আর্টিকেল প্রতি তিনশ-পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন।

বাইক রাইড

যানজট ও ব্যস্ততম শহরগুলোতে খুব দ্রুত এক জায়গা থেকে অপর জায়গায় পৌঁছানোর জন্য বাইকের প্রয়োজন হয়ে থাকে। যদি আপনার একটা বাইক থাকে তাহলে বাইক রাইড করেও সপ্তাহে চার থেকে সাত হাজার টাকা ইনকাম করা করতে পারবেন।

ড্রপ শিপিং করে

বর্তমান সময়ে ড্রপশিপিংয়ে ব্যবসা তরুণ উদ্যোক্তাদের একটি জনপ্রিয় মাধ্যম। ড্রপ শিপিং করে হাজার হাজার টাকা ইনকাম করা সম্ভব। যদি আপনার একটা ড্রপ শিপিং ই-কমার্স ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটে প্রোডাক্ট বিক্রি করে আপনি ইনকাম করতে পারবেন। এবং সেটা একেবারে সহজ প্রসেস। আপনি শুধু কাস্টমারের নিকট থেকে অর্ডার নিয়ে সাপ্লায়ার এর নিকটে পৌঁছাবেন। সাপ্লায়ার আপনার কাস্টমারের নিকটে প্রডাক্টে ডেলিভারি দিবে মাঝখান থেকে শুধু আপনি প্রফিটটা পেয়ে যাবেন। 

শেষ কথা 

টাকা ইনকাম করা যেমন খুব কঠিন একটি বিষয় তেমন সহজ বটে। যদি আপনি আপনার স্কিলকে সঠিকভাবে এপ্লাই করতে পারেন তাহলে আপনি খুব সহজেই টাকা ইনকাম করতে পারবেন। সঠিক পরিশ্রম এবং সঠিক বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে আপনি এগিয়ে যান সফল একদিন হবেন। যদি আমার এই আর্টিকেল আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি কমেন্ট করতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

গ্রামীন সেবার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url