বিয়ের জন্য দ্বীনদার ছেলে কিভাবে চেনা যায়


একজন ছেলের যে গুণগুলো থাকলে বুঝা যায় যে ছেলেটা দ্বীনদার কিনা এই সম্পর্কে রাসুল (সাঃ) বলেন,তোমাদের নিকট যদি কোন দ্বীনদার ও নৈতিক চরিত্র ভাল এমন কেও বিয়ের প্রস্তাব দিলে তার সাথে বিয়ে দিয়ে দাও।যদি তোমরা তা না কর তাহলে জমিনে ফাসাদ ও চরম বিপর্যয় সৃষ্টি হবে।
(তিরমিজি ১০৮৪)।

একজন দ্বীনদার ছেলে কেমন হয় তা কিভবে চেনা যায় সে সম্পর্কে জেনে নেওয়া যাক। 

পরিবার

যেই কোম্পানি যত ভাল হবে সেই কোম্পানি প্রোডাক্ট ও তত ভাল হবে।একজন দ্বীনদার ছেলে বাছাই করার পূর্বে তার পরিবার অর্থাৎ ছেলের বাবা মা কে দেখতে হবে আসলে তারা কেমন দ্বীনদারের অধিকারি।যদি তাদের পরিবারে  দ্বীন চর্চা থাকে তাহলে ছেলের মাঝে দ্বীন পাওয়া সহজ হবে।

ইবাদতকারী

একজন দ্বীনদার ছেলে আল্লাহর ইবাদত যথাযথ ভাবে পালন করেন। পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদয় করে থাকেন।রমজান মাসের সিয়াম পালন করেন।ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদতে অভস্ত থাকেন।যেমন রাতে তাহাজ্জুত সালাত আদায় করেন।বেশি বেশি নফল সিয়াম পালন করেন।দান-সাদাকা করে থাকেন।

দাড়ি

দ্বীনদার ছেলের অন্যতম বাহ্যিক নিদর্শন হল ছেলের সুন্নাতি দাড়ি থাকবে। দ্বীনদার ছেলেরা কখনও নিজের দাড়ি কর্তন করেন না। 


আখলাক/চরিত্র

দ্বীনদার ছেলেরা উত্তম চরিত্রের অধিকারীর হয়ে থাকেন।তাদের কথায় মিষ্টতা ছড়িয়ে পড়ে।তাদের চেহারার মধ্যে থাকে নম্রতার ছাপ।যখন কথা বলে তখন মুচকি হাসি তাদের গালে শোভা পায়।আবার অনেক সময় সাধারন দ্বীনদার, সালাত, সিয়াম,বাহিরের মানুষের সাথে আচরন ঠিক থাকলেও ঘরের মানুষের সাথে খারপ ব্যবহার করে থাকেন।তাই ছেলের ব্যাপারে ভালভাবে খোঁজখবর নিতে হবে।

তাকওয়াশীলতা

একজন তাকওয়াশীল ছেলে সদা সর্বদা আল্লাহকে ভয় করে থাকেন।সবসময় আল্লাহর বিধান পালনে নিজেকে নিয়োজিত রাখেনদ

পর্দা

অনেকেই মনে করে থাকেন পর্দা সুধু মেয়েদের করতে হয়।আসলে এই কথা সম্পূর্ণ ভুল।আল্লাহ তয়ালা নারী পুরুষ উভয়ের জন্য পর্দা করা ফরয করেছেন। পোশাক ও পর্দার মাধ্যমে দ্বীনদার ছেলে চেনা যায়। দ্বীনদার ছেলেরা কাপড় টাখনুর উপরে পড়েন।






এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

গ্রামীন সেবার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url